রাজধানীর কাফরুল থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিমান বাহিনীর হেডকোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপ-পরিদর্শকের (এসআই) নাম আবুবকর সিদ্দিকী।

ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমার এলাকায় নয়, তবে আমিও ঘটনাস্থলে যাচ্ছি।

ঘটনাস্থলে থাকা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, এসআই আবুবকর সিদ্দিকী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ