চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।

শুক্রবার রাতে শহরের শাহীবাগ সার্কিট হাউজ মোড় ও দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর ঘোরকীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- জেলার শিবগঞ্জ কানসাট ইউনিয়নের কলাবাড়ী গ্রামের সফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান ও উপজেলার ভবানীপুর ঘোরকীপাড়া এলাকায় আমিনুল ইসলামের ছেলে দুলাল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, রাত ১০টার দিকে শহরের শাহীবাগ এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে, র‌্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, দুপুর ২টার দিকে উপজেলার ভবানীপুর ঘোরকীপাড়া এলাকায় দুলাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেএইচ