নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সম্পৃক্ত করে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।
বুধবার বিকালে র্যাবের মহাপরিচালকের পক্ষে মিডিয়া উইংয়ের পরিচালক এ টি এম হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়ে বলেছেন, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ পরিবেশন সামগ্রিক তদন্ত কাজকে প্রভাবিত করবে।
বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জে ৭ জন হত্যার ব্যাপারে একাধিক তদন্ত টিম কাজ করছে। পাশাপাশি, কাজ করছে র্যাবের একটি তদন্ত টিমও। তদন্ত প্রভাবিত করতে পারে-এমন খবর প্রকাশ বা প্রচার কেবল উদ্দেশ্য প্রণোদিতই নয়, শিষ্টাচার বহির্ভূতও বটে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব সংবাদ পরিবেশন মূল ঘটনা ধাপাচাপা দেওয়া ও অপরাধীকে আড়াল করার প্রচেষ্টা হতে পারে। তাই এভাবে সংবাদ প্রকাশে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়। একইসঙ্গে র্যাবেকে সহযোগিতা করার কথাও বলা হয়।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
র্যাবকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সম্পৃক্ত করে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে উদ্বেগ জানানো হয়েছে





