সিরাজগঞ্জে বাস চাপায় তাড়াশ উপজেলার নওগা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিরুল ইসলাম গ্রহ (৫৫) নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের বহুতি চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম গ্রহ তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নওগা ইউপি চেয়ারম্যান।
রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লার রহমান জানান, আজ ডিসি অফিসে চেয়ারম্যানদের একটি কর্মশালায় যোগদানের জন্য কালুরপাড়া নিজ বাড়ী থেকে মটর-বাইকযোগে সিরাজগঞ্জ যাবার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলের বহুতী চারা বটতলায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মটর সাইকেলটিকে চাপা দেয়।
এতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বেলা পৌনে ১২টার সময় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. আব্দুর রব্বান তালুকদার তাকে মৃত ঘোষনা করেন। তবে তিনি জানান ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
এমবি





