খুলনা জেলার ১৮টি সড়কে আজ (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি এই ঘোষণা দেয়।

জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার খুলনা বিএনপি বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে। দলটির নেতাদের অভিযোগ, সমাবেশকে কেন্দ্র করে যাতে করে অন্য জেলার বিএনপি নেতা-কর্মীরা সমাবেশে আসতে না পারে সে জন্যই পরিবহন বন্ধ রাখা হচ্ছে।

আনোয়ার হোসেন সোনা বলেন, “বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।”

এমবি