ঝিনাইদহের শৈলকুপায় জেসমিন আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জেসমিন শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর এবং বালিয়াডাঙ্গার মাহাতাব মন্ডলের মেয়ে।

এলাকাবাসী জানায়, জেসমিন মঙ্গলবার সন্ধ্যার সময় পড়াশোনা নিয়ে বাবা তাকে ধমক দেয়। সে বাবার ওপর অভিমান করে নিজ বাড়ির ঘরের মধ্যে রশিতে ঝুলে ফাঁস দেয়। খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকৎসরা তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার অফিসার ইন চার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ