ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে যশোরের বেনাপোল-পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

খুলনা -২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, ভোরে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশকালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়।

সকালে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

এআর