পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়েও মালয়েশিয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার মো. রাসেল খান (৩০) ও রমজানপুর এলাকার বিজয় খান (২২) নামের ২যুবককে হত্যা করেছে অপহরণকারীরা।

মালয়েশিয়ার একটি পাহাড় থেকে গত বৃহস্পতিবার রাতে তাদের গলা কাটা লাশ উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ।

নিহতের পরিবার জানায়, অপহরণকারীদের দেওয়া ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় আনসারউল্লাহ- ২১৩৩৮ হিসাব নাম্বারে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু অপহরণকারীদের দাবি অনুযায়ী পুরো টাকা না দেওয়ায় তাদের হত্যা করা হয়।

তবে অপহরণের ঘটনা জানিয়ে মালয়েশিয়া সাধারণ ডায়েরি করা হলে সেখানকার পুলিশ ইউনুস ও সাকের নামের ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করেন এবং লাশের সন্ধান দেয়। আর তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে গলাকাটা জোড়া লাশ উদ্ধার করে মালয়েশিয়া পুলিশ।

এদিকে গৌরনদী থানার মামলার প্রেক্ষিতে র‌্যাব ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে টেকনাফ থেকে আনসার উল্লাহকে গ্রেফতার করে। এ ঘটনায় মালয়েশিয়া ও বাংলাদেশে আটকরা সবাই রোহিঙ্গা বলে জানিয়েছে ভূক্তভোগী পরিবার।

এমএইচ