মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইর এলাকা থেকে বিএনপির পাঁচ কর্মীসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক বিএনপিকর্মীরা হলেন- মাসুদ খান ওরফে পাশা (৩৫), আব্দুল সহিদ (২২), সুমন প্রামাণিক (২৫), মো. মামুন (৩০) ও মাঈন উদ্দিন (২৮)।
মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা জানান, জেলায় নাশকতা ঘটাতে পারে এমন সন্দেহে বিএনপির পাঁচ কর্মীদের আটক করা হয়েছে। এ ছাড়া বাকি ২৮ জন বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
আটক বিএনপির পাঁচ কর্মীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কেএইচ





