উচ্চ শিক্ষাসহ চার দফা দাবিতে দুপুর হতে অর্ধবেলা অবস্থান ধর্মঘট করেছে টাঙ্গাইল জেলার সকল ম্যাটস শিক্ষার্থীরা। সোমবার সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে তারা এ অবস্থান ধর্মঘট পালন করেন।

চার দফা দাবি সমুহ হলো, জাতির জনক বঙ্গবন্ধুর ১ম পঞ্চমবার্ষিকী বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষা, স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ১৬ মার্চ ২০১৭ অতিরিক্ত গেজেট সংশোধন, পদসৃষ্টি ও ১০ম গ্রেডে নিয়োগ বাস্তবায়ন এবং ইন্টানিশীপ ভাতা প্রদান। 

ডিপ্লোমা চিকিৎসকদের (ডি.এম.এফ ডিগ্রী) জাতীয় সমস্যা দূরীকরণ অাহবায়ক কমিটির অাহবানে এ অবস্থান ধর্মঘটে জেলার দশটি ম্যাটস প্রতিষ্ঠানের এক হাজারের অধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কাওছার/এমএনজে