ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খেজুরবাগ সাতপাখির স্বপ্নধরা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে র্যাব ১০-এর সদস্যরা।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হওয়ার খবর শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পাইনি। র্যাবও এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি।
এমবি





