সিলেট নগরী ও আশপাশ এলাকার শিলাবৃষ্টি ও ঝড়ে জনজীবন স্থব্ধ হয়ে পড়ে। বড় বড় শিলায় অনেকের টিনের চালা ছিদ্র হয়ে পড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে টানা ১ ঘণ্টা এই বৃষ্টি হয়।

আধা কেজি ওজনের শিলার স্তূপ জমে থাকে রাস্থাঘাটে। শিলাবৃষ্টির পর থেকে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবিরাম বৃষ্টি হচ্ছিল। শহরের বিভিন্ন স্থানের রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ূর প্রভাবে এ রকম বৃষ্টিপাত হচ্ছে। বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এমবি