রাজধানীর মোহাম্মদপুরে ওয়ালটন ইলেকট্রনিক্সের একটি শোরুমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (২০ অক্টোবর) শনিবার সকাল সোয়া ১০টায় অগ্নিকাণ্ডের সংবাদ পান ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফোনে সংবাদ পেয়েছি মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ওয়ালটনের একটি শোরুমের গোডাউনে আগুন লেগেছে।
আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রাথমিক কারণ ও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানান ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
এমবি





