কুষ্টিয়া শহরের চৌড়হাসে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে কাজ শেষে চৌড়হাস এলাকা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক তরিকুল ইসলাম।
এসময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এমবিএইচ





