কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত দুই মাদক সেবীকে ৩মাস ১৫ দিনের সাজা দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলো- মিরপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ড খন্দক বাড়িয়া মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে আতিকুজ্জামান ঝন্টু (৩৫) ও একই এলাকার সিরাজ আলীর ছেলে ফিরোজ আহম্মেদে (৩২)।

বুধবার সকালে মিরপুর বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই দুই মাদক সেবীকে ৩ মাস ১৫দিনের সাজা প্রদান করেন।

 

এমএ