চট্টগ্রামের রাউজান উপজেলায় চুরি করার অভিযোগে ২ যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার ঊনসত্তর পাড়ার গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ জানান, ভোরে চুরি করতে যায় মোক্তার ও সাইফুল।

এ সময় গৃহস্থ টের পেলে তারা অস্ত্র তাক করে। তখন স্থানীয় লোকজন গণপিটুনি দিলে দুই চোর মারা যায়।

জেড