রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত স্পা মেসেজ সেন্টার 'রিরা এন্টারপ্রাইজ' ও 'সেভেন ডোর' নামের দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ তরুণীকে আটক করা হয়। আটকদের মধ্যে দু’জন থাই তরুণী রয়েছেন।

সোমবার বিকেলে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আবু নাঈম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, স্পা’র আড়ালে গুলশান এলাকায় অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এ অভিযোগ বহুদিন থেকে। রমজান মাসেও এ ধরনের কার্যকালাপ বন্ধ না হওয়ায় অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, গুলশান, বনানী, বারিধারাসহ অভিজাত এলাকায় স্পা’র আড়ালে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চলবে।

ইআর