যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে শুক্রবার ভোরে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার কুব্বত আলী জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যশোর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বেনাপোলের দক্ষিণ বারপোতা নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাইপথে নিয়ে আসা একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জেআই