পাবনার আটঘরিয়ায় সালমা খাতুন (৩০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সালমা খাতুন আটঘরিয়া পৌরসভার কলেজপাড়ার নিজাম উদ্দিনের মেয়ে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে সালমা খাতুনের বিয়ে হয়েছিল। ৪ বছর আগে জহুরুল ইসলাম সালমাকে তালাক দেন।
এরপর থেকে সালমা বাবার বাড়িতে থাকতেন। শনিবার রাত ৮টার পর সালমা নিখোঁজ হন। রোববার সকালে বাড়ির পাশে কলা বাগানে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এমএনজে





