সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে সিলেট মহানগরীতে।

৫ জানুয়ারিকে ঘিরে নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ।

মহানগর পুলিশের এই নিষেধাজ্ঞার কারণে সোমবার আওয়ামী লীগের 'গণতন্ত্রের বিজয়' উদ্‌যাপন ও বিএনপির 'গণতন্ত্র হত্যা দিবস' পালন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ আইনের ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।

ইআর