সাতক্ষীরার বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের জামায়াত-শিবিরের দু'জন কর্মী রয়েছে। অন্যদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা আছে।

এআর