ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ বদলির আদেশ দেয়া হয়।
ফেনীর এসপি পরিতোষ ঘোষ বদলির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বদলির সংবাদ পেলেও এখন পর্যন্ত তার কাছে এ সংক্রান্ত কোনো কাগজ এসে পৌঁছেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিতোষ ঘোষকে ফেনী থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার করা হচ্ছে এবং রাজবাড়ীর এসপি রেজাউল হককে ফেনীর এসপি করা হচ্ছে।
তুমুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে এসপি পরিতোষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনে স্থানীয় আওয়ামী লীগ। এ নিয়ে তার বিরুদ্ধে ও বদলির দাবিতে একাধিক মিছিল ও মানববন্ধন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, সাম্প্রতিক সময়ে ফেনীতে খুন, গুম ও অপমৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে এসপির বদলির দাবি জোরদার হয়।
সর্বশেষ গত এক সপ্তাহে ফেনীতে ৮টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





