গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার সাদুল্যাপুর-তুলসী ঘাট পাকা সড়কের রাজু মিয়ার ইট ভাটা সংলগ্ন ইদ্রাকপুর নামক স্থানে একটি ট্রাকের গতি রোধ করে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় এ ঘটনাটি ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে ট্রাক চালক, হেলপারসহ ট্রাকে থাকা আট ফলমুল ব্যবসায়ীর নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রায দেড় লক্ষাধিক টাকা লুটে নেয়।

এ সময় ডাকাতদের ছুরিঘাতে ও বেধড়ক পিটুনিতে পাঁচ জন ফল ব্যাবসায়ী আহত হয়। আহতরা হলেন উপজেলার নলডাঙ্গার জাহিদুল, কলিম উদ্দিন, অনিল, আনোয়ার ও ট্রাক চালক জিয়াদুল।

আহতরা জানান ঘটনার দিন আমরা সকলে মিলে ট্র্যাক যোগে পাইকারী আম কেনার জন্য সাতক্ষীরা যাচ্ছিলাম। এর ওই মধ্যে ঘটনা স্থলে ট্রাকটি (যশোর-ড ১১-০৮১৩) পৌঁছা মাত্রই ১০/১২ জনের সংবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছে গুড়ি ফেলে দিয়ে ট্রাকটি আটকে দিয়ে ধারালো অস্ত্র উচিয়ে আমাদের সকলকে জিম্মি করে সোয়া ঘন্টা ব্যাপী দেহ তল্লাশি করে নগদ টাকা ও মোবাইল ফোন গুলি লুটে নেয়।

এ সময় ডাকাতদের কথা মতো কেউ কেউ মোবাইল ফোন ও টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে আমাদেরকে এলোপাতারি ভাবে মার পিট শুরু করে।  এমতাবস্থায় নিরুপায় হয়ে জীবনের ভয়ে পরে সব কিছু বের করে দিতে বাধ্য হই।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েছ বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোজ নিয়ে জানতে হবে।

জেডআই