নিউইয়র্কে আওয়ামী লীগের দু’পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতি’র কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, রাষ্ট্রপতি অনুষ্ঠানে যাবেন না। বিতর্কিত কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না এ কথা সাফ জানিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের ঠিক চারঘন্টা আগে ডঃ নুরুন্নবীল নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ সংবাদ সম্মেলন করে এই সংবর্ধনার বিরোধিতা করে বলেছেন, দেশের রাষ্ট্রপতির সংবর্ধনা হতে হবে সার্বজনীন। আর সেজন্যই অনুষ্ঠান মঞ্চে একজন দল নিরপেক্ষ ব্যক্তিকে সভাপতি করতে হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কারণ তিনি আসছেন না।

এর কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের ও দেশের অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকেই মানতে হবে। 

এ বাপারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ একে আব্দুল মোমেন বলেন, সংবর্ধনা কর্মসূচির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই । সে কারণে তিনি এ ব্যাপারে কোনো ধরনের তথ্য দিতে বা মন্তব্য করতে পারবেন না।

ঢাকা,১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ