চট্টগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ১২৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতভর এ অভিযান চালানো হয়। এসময় ৪ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ৯৪ লিটার মদ উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, বিশেষ অভিযানে লোহাগাড়া থেকে জামায়াতের একজন ও শিবিরের তিনজন কর্মীকে আটক করা হয়েছে।

এছাড়া পুলিশ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ২৯ জন এবং সাজা পরোয়ানামূলে ৯২ জনকে আটক করেছে।

এআর