আওয়ামী লীগ এক নেতার সহযোগীতায় কিছু ভূমিদস্যু জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন উত্তরখানের বাসিন্দা মো. আলী।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মো. আলী বলেন, আমার মা মোসাম্মৎ আছিয়া খাতুন উত্তরাধীকার সূত্রে ৪৬ একর সম্পত্তির মালিক। এ জমির নামজারী আমার মার নামে। ঐ জায়গায় আছিয়া খাতুন সুপার মার্কেট নামে একটি টিনশেড মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে ব্যবসা
করে আসছি। কিন্তু ঢাকা মহানগর জরীপের সময় আমি দুর্ঘটনার শিকার হয়ে ২ বছর শয্যাশায়ী হওয়ার কারণে জরিপের কোন খোজ-খবর নিতে পারিনি।
তিনি আরো বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে মো. আসাদুজ্জামান, ডা. আব্দুল বারী, দিলারা হক ও নিযামুল বারী জরিপ কর্মচারীদের সাথে যোগসাজোস করে মহানগর খতিয়ানে তাদের নাম করিয়ে নেয়। তাদেরকে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াছেক ও নেতা বিল্লাল। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ ব্যপারে অবিহিত করলে তিনি কোন পদক্ষেপ নেয়নি।
পরে আমি উত্তরা জোনের ডিসি নেছারুল আরিফকে অবগত করলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ প্রশাসন থেকে নেওয়া হয়নি। মো. আলী আরো বলেন, হাইকোর্টে মামলা করা হলে সে মামলার রায় আমাদের পক্ষে যায়। কিন্তু আদালতের রায় অমান্য করে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা আমার জমির উপর বানানো ঘর ভেঙ্গে মাটি খনন করছে। এ সময় এই ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাইফুল আলম পলাশ, নুরুল আমিন, নুরুল ইসলাম, মো. কাশেম প্রমুখ।
[b]ঢাকা,আইএইচ ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
আওয়ামী লীগ নেতার সহযোগীতায় জমি দখল
আওয়ামী লীগ এক নেতার সহযোগীতায় কিছু ভূমিদস্যু জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন উত্তরখানের বাসিন্দা মো. আলী। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মো. আলী বলেন, আমার মা মোসাম্মৎ আছিয়া





