সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সফররত ভারতের আর্মি ট্রেনিং কমান্ড (আর্টর্যাক)-এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বলভিন্দর সিং সাচার।
রোববার ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিদলটি পরে রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন করেন (বিপসট)। পরিদর্শনের শুরুতে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বিপসট কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দলটি ৫ দিনের সফরে শনিবার ঢাকা পৌঁছান। আগামী ১২ নভেম্বর প্রতিনিধি দলটির দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
কেএইচ





