প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ জরুরী বলে অভিমত ব্যক্ত করেছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা।

রাজধানীর হোটেল সোনারগাঁও এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “মানসম্মত প্রাথমিক শিক্ষা” বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তৃতাকালে সংশ্লিষ্টরা এ অভিমত ব্যক্ত করেন।

দেশের ৬৪ জেলা থেকে আগত ২৫৬ জন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টের অংশগ্রহন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন খালিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম-আল- হোসেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল এডুকেশন ওয়াকিং গ্রুপের সদস্য সাব্বির বিন শামস।

প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, মানসম্মত শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানা মেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে সরকার। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কোন প্রকার বাহানাকে প্রশয় দেয়া হবে না। শিক্ষকদেও যৌক্তিক দাবিগুলো অবশ্যই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এসএম