পঞ্চগড়ে দেবীগঞ্জ থানা পুলিশ ২১ পুরিয়া হিরোইনসহ স্বপন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে (রাত ১০টা) হিরোইন বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত তৈয়বুর রহমানের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এস আই আলী রেজার নেতৃত্বে একদল পুলিশ হিরোইন বিক্রিকালে তাদের ধাওয়া করে। এসময় স্বপন দেবীগঞ্জ হানিফ কাউন্টারে গিয়ে আত্মগোপন করে। পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১ পুরিয়া হিরোইন উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার আলী খান হিরোইনসহ স্বপনকে আটক করার কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ