মেহেরপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩৩)।
শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা এ আদেশ দেন।
সাবিনা ইয়াসমিন গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে মেহেরপুর পৌর এলাকা থেকে একশ গ্রাম গাঁজা সহ সাবিনাকে আটক করে পুলিশ। পরে, ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা জানান, সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অবিযোগ প্রমাণিত হওয়ায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





