বালি ভর্তি ট্রাকের সঙ্গে সাকুরা পরিবহনের একটি বাসের সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর দু'টার দিকে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকার ঢাকা ও বরিশাল মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল জেলার ওবায়দুর রহমান ও বরগুনার জেলার উন্মানিয়া গ্রামের বজলুর রহমান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ট্র্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





