রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে ডিএমপি'র পক্ষ থেকে জানানো হয়।

ডিএমপি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন ও বিএনপির ১৩ নেতাকর্মী রয়েছেন।

এআর