পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর নামক স্থানে আকরাম আলী (৪২) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আকরাম চাটমোহর উপজেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আকরাম তার মামাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ সময় লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এমবি