বর্ষা মৌসুমের শুরুতেই যেন লাগামহীন ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় রাজধানীর সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অন্তত ৫৬ জন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ৩১ জন ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫জন। এর বেশিরভাগই শিশু। যারা মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হতে পারলে এই রোগে ঝুঁকি নেই।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিট। এখানে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আট শিশু। এই হাসপাতালে ডেঙ্গু জরের ১২ রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে নয়জনই শিশু।
নগরজুড়ে ডেঙ্গুর ছোবলের শিকার অধিকাংশেরই বয়স এক থেকে বারোর মধ্যে। গত চব্বিশ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে ।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া সম্ভব।
রোগ প্রতিরোধেও নেয়া হয়েছে প্রস্তুতি। রাজধানী ও এর আশেপাশে সরকারি ২৮ বেসরকারি ৩৬ হাসপাতালের ১ হাজার ৩৫০ জন চিকিৎসক ও ১৫৯ জন সেবিবাকে দেয়া হয়েছে ডেঙ্গু চিকিৎসার বিশেষ প্রশিক্ষণ। এ মৌসুমে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ২ জন।
এএস





