বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। রোববার ভোর ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মৃত জয়িম উদ্দীনের ছেলে আলম (২৮) ও শ্রীমন্তপুর গ্রামের ফুকরী (২৭)।

স্থানীয়রা জানান, ভারত থেকে গরু নিয়ে হাটখোলা সীমান্ত দিয়ে দেশে আসছিলেন আলম ও ফুকরী। তারা সোনাতলা এলাকায় পৌঁছলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।

ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি,কম)//এনএস