বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আদর্শ শিক্ষক পরিষদ যাত্রাবাড়ী ওয়ার্ডের সদস্য (রুকন) শিক্ষক নেতা মুহাম্মাদ বাকের হোসেন-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও আদর্শ শিক্ষক পরিষদের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মো: রবিউল ইসলাম ও সেক্রেটারি মো: নাজির আহমদ গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম বাকের হোসেন ১৬ সেপ্টেম্বর রাত ১২ টায় লিভারের সমস্যা জনিত অসুস্থ্যতায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি পিতা, ভাই, বোন, পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





