উর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে বাহিনীর জ্যাকেট ছাড়া অভিযান চালানোয় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন বলে অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানিয়েছেন।
কয়েকদিন আগে ওই পাঁচ গোয়েন্দা সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার একটি অফিসে অভিযানে গিয়েছিলেন।
ওই অভিযানের অনুমতি তারা নেননি এবং অভিযানের সময় তাদের পরনে বাহিনীর জ্যাকেটও ছিল না বলে গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে।
জেআই





