বালুভর্তি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলেই প্রাইভেটকারের ২ যাত্রী ও হাসপাতালে নেয়ার পর ট্রাকের হেলপার নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এআর





