হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি ও ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, নাশকতার অভিযোগে শুক্রবার থেকে শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ১১ জনকে আটক করা হয়।

এরমধ্যে ১০ জন বিএনপি এবং একজন শিবিরের কর্মী রয়েছেন বলে জানান তিনি।

এআর