ঝিনাইদহে ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে শৈলকুপার আহসাননগরে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি সগির মিয়া জানান, সকালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঝিনাইদহগামী একটি ভ্যানকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহত দুইজনের মধ্যে একজন ভ্যানচালক আরেকজন ভ্যানের যাত্রী বলে জানান ওসি।
এআর





