চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মীসহ ২৮২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতকানিয়া ও লোহাগাড়া থেকে জামায়াত-শিবিরের ৫০ নেতাকর্মী, অন্যান্য জায়গা থেকে নিয়মিত মামলার আসামি ৪৫ ও ওয়ারেন্টভুক্ত ১৮৭ জনসহ মোট ২৮২ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ





