সদর উপজেলার ফতুল্লার ভোলাইলে একটি পণ্যবাহী ট্রাক ও একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় এ সময় ট্রাকচালক জাহাঙ্গীর ও মাইক্রোবাসের চালক ফজলুল হক আহত হন।

ট্রাকচালক জাহাঙ্গীর জানান, তিনি মুন্সীগঞ্জ থেকে পণ্য নিয়ে (ঢাকা মেট্রো ট-১৬-১০৯৯) ঢাকায় যাচ্ছিলেন। বিকেল সোয়া ৩টার দিকে ভোলাইল এলাকায় ১০/১২ দুর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে। তারা গাড়ির গ্লাস ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের হামলায় তিনি আহত হন।

মাইক্রোবাসচালক ফজলুল হক জানান, দুর্বৃত্তরা তাকে গাড়ি (ঢাকা মেট্রো চ-৫১-৭২৯৩) থেকে নামিয়ে মারধর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ট্রাক ও মাইক্রোবাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই