রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ৫৮/১ নম্বর বাড়িতে সোমবার দুপুর ২টায় গ্রিন লাইফ হারবাল ইন্ডাস্ট্রি নামে একটি ভেজাল ওষুধের কারখানায় তল্লাশি চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব-৩'র সদস্যরা।
আটককৃতরা হলেন-ভবনটির মালিক এসএম কবির,কর্মচারী সেলিনা,রমজান আলী,শিখা, জোসনা খাতুন,আল আমিন,স্বপন মিয়া, মুক্তা খাতুনসহ ১৪ জন।
আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এদিকে কারখানাটির ম্যানেজার ওসমান আলীকে আটকের পর ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
তবে কারখানার মালিক মিজানুর রহমানকে আটক করতে পারেননি র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তারা।
র‌্যাব-৩ এর ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, গুলিস্তান,ফার্মগটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি হওয়া যৌন রোগের ওষুধগুলো এ কারখানায় তৈরি করা হতো। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় এ সব নকল ওষুধ বিক্রি করা হয়।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]