নীলফামারীতে বিশ্বজিৎ চাকী (৪০) নামের এক মাদক সেবীর দুই বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ জেলা শহরের শাহীপাড়া মহল্লার অনিল চন্দ্র চাকীর ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী ও ভ্রাম্যমান আদালতের বিচারক মঙ্গলবার বিকেলে ওই দণ্ডাদেশ দেন।

পুলিশ জানায়, বিশ্বজিৎ দীর্ঘদিন থেকে মাদক সেবন করে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে তাকে বিকালে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) তৈয়ব আলী জানান, সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেএইচ