কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ির বাজারের কাছে যাত্রীবাহী অটোরিকশাকে একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি মাহফুজর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা প্রায় সাড়ে ১২দিকে সদর উপজেলার স্থানীয় একটি বাজারে অটোরিকশাকে বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।
জেড





