ডিএনসিসিরমেয়র পদে নির্ধারিত সময়ে উপ-নির্বাচনে আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ (রোববার) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনের সচিব বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)মেয়র পদে নির্ধারিত সময়ে উপ-নির্বাচনে আইনি প্রতিবন্ধকতা নেই।

সচিব আরও জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচনের কথা বলা হয়েছে৷ কমিশন বসে সিদ্ধান্ত নেবে কিভাবে নির্বাচন হবে। দুয়েকদিনের মধ্যে বিষয়টি জানা যাবে।

এমবি