ফেনীতে বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাসির মেমোরিয়াল কলেজ সংলগ্ন স্থানে অবরোধকারীরা ২টি কাভার্ডভ্যান ও ৩টি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে সিএনজি চালিত ১২টি অটোরিকশা ও শহরের এসএসকে সড়কে আরো ৫টি অটোরিকশা ভাঙচুর করা হয়।
এদিকে, অবরোধে নাশকতা এড়াতে বিভিন্ন সড়কের মোড়ে-মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কড়া নজরদারি রয়েছে। শহরের বাড়ানো হয়েছে র্যাব-পুলিশের টহল।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ জানান, যেকোন নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
ইআর





