রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা, ৪,৪৩০ পিস ইয়াবা, নগদ ২,৩৯,৬০০ টাকাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ২ এর সদস্যরা।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল রানা (১৮), রাশেদ হোসেন হুমান (২৪), মোছাঃ ঝর্ণা বেগম (৩২), মোঃ জনি (২৮), মোঃ তুহিন (১৯), মিন্টু আহমেদ শুভ (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, নিউ মার্কেট, মতিঝিল, গাবতলী, শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা, ৪,৪৩০ পিস ইয়াবা, নগদ ২,৩৯,৬০০ টাকাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রফেতার করা হয়।
এআই/কেএইচ





