যশোর সার্কিট হাউজের সামনে যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে পুলিশ ওই লাশ উদ্ধার করে। তার পরনে একটি কম্বল প্যাঁচানো ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে ওই ব্যক্তি যাত্রী ছাউনিতে অবস্থান করতেন। তার মানসিক সমস্যা ছিল।

কোতোয়ালি থানার এসআই বিপ্লব হোসেন জানান, সকালে খবর পান সার্কিট হাউজের সামনে যাত্রী ছাউনির ভেতর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান।

তিনি জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সার্কিট হাউজের সামনে অবস্থান করতেন। তার মস্তিষ্ক বিকৃত ছিল। মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

এমই