কুমিল্লার বুড়িচংয়ে বাস পোড়ানোর ঘটনায় ৬৫ জনের নামে মামলা দায়ের করেছে থানা পুলিশ। ওই মামলায় রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুড়িচং থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ২টি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এই ঘটনায় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা দায়ের করেন।
রোববার দুপুর ২টায় বুড়িচং থানার এসআই নাসির উদ্দিন উপজেলা পরিষদ এলাকা থেকে উপজেলার ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. সাইফুল আলমকে গ্রেফতার করেন।
এ ছাড়া উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন কন্ট্রাক্টর ও শাহ দৌলতপুর গ্রামের শিবির নেতা মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়।
জেআই





